• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

জিয়ানগরে চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

পিরোজপুর প্রতিনিধি
  ২৩ আগস্ট ২০২৬, ২১:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অসুস্থ অবস্থায় ওই পরিবারের ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তাঁর স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬) পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর দীর্ঘ সময় তাঁরা অচেতন ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ট্রাংকের তালা খুলে নগদ ৭০ হাজার টাকা, মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

প্রতিবেশীরা জানান, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পরিবারের তিন সদস্যকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জাগানোর চেষ্টা করা হলেও তাঁরা ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘরে প্রবেশের পর ট্রাংকের তালা খোলা এবং বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তাঁরা। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, ট্রাংকে নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুল ছিল। খোঁজ করেও এসব মালামাল পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ফিরোজ মল্লিক বলেন, খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে পরিবারের তিন সদস্যকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তখনও তাঁদের পুরোপুরি জ্ঞান ফেরেনি।

হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, রাত ৮টার দিকে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল ৯টা পর্যন্ত আমাদের কোনো হুঁশ ছিল না।

আরও পড়ুন

ফেনীতে আলোচিত নিহত মাদ্রাসা ছাত্রী রাফির বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংসসহ পিকআপ, আটক ৫

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমির হোসেনের বড় ছেলে মিরাজ জানান, সকালে গ্রামের প্রতিবেশীদের ফোনে ঘটনাটি জানতে পারেন। বর্তমানে তাঁর বাবা, মা ও ছোট ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা ও মায়ের স্বর্ণের কানের দুলসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ঘটনার খবর পেয়েছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/

  • পিরোজপুর
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুরে ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাক বিক্রি বন্ধে পদযাত্রা
পিরোজপুরে ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাক বিক্রি বন্ধে পদযাত্রা
পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচজনের কারাদণ্ড
পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচজনের কারাদণ্ড
পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার
পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।